Monday, April 6, 2026

স্বৈরাচার দিয়ে বাংলার চেতনাকে চূর্ণ করা যায় না, ২১ জুলাইয়ে সমাজমাধ্যমে পোস্ট অভিষেকের

Date:

Share post:

একুশে জুলাই শহিদ দিবস (21st July Shahid Dibas) উপলক্ষে তৃণমূল কংগ্রেসের (TMC) বার্ষিক ‘শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল ধর্মতলায়। আদালতের নির্দেশ মেনে অফিস টাইমের আগেই ঘাসফুলের কর্মী সমর্থকেরা প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)কথা শুনতে পৌঁছে গেছেন মঞ্চের কাছে। বর্ণাঢ্য মিছিলে বারবার শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে জয়ধ্বনি। এদিন সোশ্যাল মিডিয়ায় একুশে জুলাই দিনটির গুরুত্ব স্বরণ করিয়ে ‘জয় বাংলা’ স্লোগান পোস্ট তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

১৯৯৩ সালে আজকের দিনে যে নৃশংস ঘটনা ঘটেছিল এ রাজ্যের বুকে তা কোনদিনই ভোলার নয়। রবিবার ধর্মতলার মঞ্চে প্রস্তুতি দেখতে গিয়েও মুখ্যমন্ত্রী (CM) সেই রক্তাক্ত স্মৃতির কথা উল্লেখ করে জনগণের আবেগকে সম্মান জানিয়েছেন। রবিবার রাতে সর্বময় নেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সোমবার সকালে সমাজমাধ্যমে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘শহিদ দিবস মনে করায় বুলেট শরীরকে হত্যা করতে পারে কিন্তু বিশ্বাসকে নয়। স্বৈরাচার দিয়ে বাংলার চেতনাকে কখনই চূর্ণ করা যায় না। ক্ষমতার জন্য নয় বরং গণতন্ত্রের নীতির জন্য ১৯৯৩ সালে, ১৩ জন সাহসী মানুষ শহিদ হয়েছিলেন। তাঁদের সাহস এমন একটি আন্দোলনকে প্রজ্বলিত করেছিল যা আমাদের রাষ্ট্র ও জাতির ভাগ্য গঠন করেছিল।’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘আজ, আমাদের গণতন্ত্র এবং মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য আবার সেই অঙ্গীকার করছি। শপথ নিচ্ছি একতা দিয়ে ঘৃণা বিদ্বেষ মোকাবিলা করার। যাঁরা সংবিধান পরিবর্তন চেষ্টা করছে তাঁদের বিরুদ্ধে লক্ষে অবিচল থাকার। যাঁরা বাংলার আত্মবিশ্বাস এবং সংকল্প পরীক্ষা করার সাহস করে – তাঁরা জেনে রাখুন: স্মৃতি আমাদের বর্ম। প্রতিরোধ আমাদের উত্তরাধিকার। আমরা পিছু হটব না। আমরা আত্মসমর্পণ করব না।’ সবশেষে ‘জয় বাংলা’ স্লোগানও লিখেছেন অভিষেক।

শহিদ তর্পনের পাশাপাশি ছাব্বিশের নির্বাচনে দলীয় কর্মী সমর্থকদের কাছে রোড ম্যাপ পৌঁছে দিতে আর কিছুক্ষণের মধ্যেই একুশের সভামঞ্চে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...