Friday, June 26, 2026

প্রমাণের অভাব: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণের ১২ অভিযুক্তকে বেকসুর খালাস হাইকোর্টে

Date:

Share post:

লোকাল ট্রেনে কৌটো বোমা বিস্ফেরণ। মৃত্যু ৮০০-র বেশি সাধারণ মানুষের। সেই ঘটনায় মূল অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে কোনও প্রমাণই জোগাড় করতে পারল না মুম্বই পুলিশ (Mumbai Police)! ফলে নিম্ন আদালতে মৃত্যু দণ্ড (death sentence) পাওয়া সব অভিযুক্তসহ ১২ জনকেই বেকসুর খালাস (acquitted) করে দিল মুম্বই হাই কোর্ট। ২০১৫ সালে যে অভিযুক্তরা শাস্তির মুখে দাঁড়িয়েছিলেন, বিজেপি জমানায় সেই অভিযুক্তরাই বেকসুর খালাস। বিচার অধরা রয়ে গেল বাণিজ্য নগরীতে নাশকতায় মৃতদের পরিবারের জন্য।

অপরাধ দমনে প্রাথমিক যে কর্তব্য পুলিশের তাতেই ব্যর্থ তদন্তকারীরা। মুম্বইয়ের তথা দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাশকতার ঘটনার মামলার পর্যবেক্ষণে ঠিক এভাবেই মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণের ঘটনায় তদন্তকারী এটিএস-কে ভর্ৎসনা মুম্বই হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র তিন প্রত্যক্ষদর্শী, ঘটনাস্থল থেকে উদ্ধার ও স্বীকারোক্তির উপর নির্ভর করে তদন্ত করেছে। যার ফলে কোনও প্রমাণ দাখিল করতেই তারা ব্যর্থ। সেই সঙ্গে অনুমানের উপর ভিত্তি করে মিথ্যা তদন্তের সব প্রমাণ সংগ্রহের ভান করা হয়েছে। এই মামলায় সাধারণ নাগরিকদের আইন ও বিচারের উপর মানুষের নির্ভরতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করে আদালত।

২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় মুম্বইয়ের লোকাল ট্রেনে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আনুমানিক ৮২৪ জন আহত হন। মুম্বইয়ের একাধিক থানায় মামলা দায়ের হয়। তদন্ত শুরু করে মুম্বই এটিএস। ১৩জনকে দোষী সাব্যস্ত করে তদন্ত চালানো হয়। ১৫ জনকে ফেরার দেখানো হয়। সোমবার সেই তদন্তের ব্যর্থতা প্রমাণিত।

এর আগে নিম্ন আদালত অভিযুক্ত একজনকে বেকসুর খালাস করে। ততদিনে তিনি ৯ বছর জেল খেটে ফেলেছেন। সাতজনকে যাবজ্জীবনের (life imprisonment) সাজা শোনানো হয়। বাকি পাঁচজনের ফাঁসির (death sentence) সাজা হয়। ১৯ বছর পরে সেই ১২ জনকেই বেকসুর খালাস করে হাই কোর্ট।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...