Monday, April 6, 2026

ছাব্বিশের ভোটে বিজেপিকে ২৬-এ নামাব, একুশের মঞ্চ থেকে বার্তা অরূপের

Date:

Share post:

১৯৯৩ সালের ২১ জুলাই। যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযানের নেতৃত্ব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের ক্ষমতায় বাম সরকার। সিপিএমের (CPM) বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান করে যুব কংগ্রেস। পরিস্থিতি উত্তপ্ত হয়। চলে গুলি। নিহত হন ১৩ জন যুব কংগ্রেসের নেতা-কর্মী। ১৯৯৩ সালের ওই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ২১ জুলাই ধর্মতলায় সভা করে আসছে তৃণমূল। এর প্রেক্ষিতে বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

অরূপ বিশ্বাস (Arup Biswas)
শহিদ তর্পণের সভায় সকলকে নতমস্তকের প্রণাম জানাই। ১৩ শহিদকে সামনে রেখে শপথ। ছাব্বিশে বিজেপিকে ছাব্বিশে নামিয়ে আনব। আমাদের হকের টাকা, রাজস্বের টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে কেন্দ্র। কিন্তু পাওনা দিচ্ছে না এই বিজেপি। এরা বাংলাকে শেষ করতে চায়। বারবার চক্রান্ত করে বিজেপি বঞ্চিত করতে চাইছে। ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা আমাদের পাওনা। আমাদের দিচ্ছে না। মমতা বাংলার উন্নয়ন করছেন। বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার উন্নয়ন চলছে। কেন্দ্রকে জানা চাই চক্রান্ত করেও বাংলার উন্নয়ন আটকানো যাবে না। যে খায় চিনি তাঁকে জোগায় চিন্তামণি। বাংলা বলায় গ্রেফতার করা হচ্ছে, এ ভাষা রবি ঠাকুর, নজরুলের, বঙ্কিম চন্দ্রের ভাষা। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে। ৩৩ কোটি দেবদেবী আমাদের। বিজেপি ধর্মকে সামনে রেখে রাজনীতি করে। অযোধ্যাতেও বিজেপি হেরেছে। আমরা এগিয়ে যাব কেউ আমাদের আটকাতে পারবে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...