Thursday, June 25, 2026

ভয়াবহ বিমান দুর্ঘটনা: ঢাকার কলেজে ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর জেট

Date:

Share post:

বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) উত্তরাঞ্চলের একটি স্কুল চত্বরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছেন সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের (Milestone College and School) ভবনে ভেঙে পড়ে ভেঙে পড়া বিমানটি ছিল বিমান বাহিনীর এফ-৭ বি.জি.আই (F-7 BGI) মডেলের একটি প্রশিক্ষণ জেট। আচমকা যান্ত্রিক ত্রুটির জেরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ছাদে গিয়ে ধাক্কা মারে। মুহূর্তে আগুন ধরে যায় বিমানে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্কুল চত্বর ও আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় হইচই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ এবং এয়ার ফোর্সের উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ফায়ার সার্ভিসের মুখপাত্র লিমা খানম জানান, ঘটনাস্থলে জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছেআহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছেযান্ত্রিক ত্রুটি নাকি কোনও গাফিলতির জেরে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছেএই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ উড়ান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ ও অভিভাবক মহল। আরও পড়ুন : বাংলা-বাঙালির জয়গানে জমজমাট একুশে জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...