Tuesday, June 23, 2026

জগন্নাথধামের পরে বাংলায় তৈরি হবে দুর্গাঙ্গন: ঘোষণা মমতার

Date:

Share post:

দুর্গাপুজো (Durgapujo) বাঙালির আবেগ। বছরের ঐ পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আপামর বাংলা, বাঙালি। কিন্তু এবার প্রত্যেক দিনই হবে দুর্গাদর্শন। সেই ব্যবস্থাই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। একুশে জুলাই-এর (21 July) মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন জগন্নাথধামের (Jagannathdham) মতই বাংলায় হবে দুর্গা অঙ্গন। অর্থাৎ কেবল শরতের বিশেষ সময় নয়, যে কোনও সময়, যে কোনও দিন দেখা যাবে দুর্গাঠাকুর।

তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথধাম যেমন করে দিয়েছি, আগামী দিন জগন্নাথধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। সারাবছর যাতে বাংলার মানুষ আসতে পারে, দেখতে পারে।

ভোটের আগে মা দুর্গা, মা কালীকে নিয়ে রাজনীতি করতে নেমেছে বিজেপি। এখন তাদের মুখ থেকে জয় ‘শ্রীরাম’ স্লোগান সরে গিয়ে দুর্গা, কালীর নামে স্লোগান বেরচ্ছে। এই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। নেত্রী সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, একটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কী ফল পেয়েছিলেন মনে আছে তো? যে অত্যাচার মহারাষ্ট্রে মতুয়াদের থেকে শুরু করে রাজবংশীর উপর— অসমে মা কালীর মন্দির ভেঙে দেওয়া হয়েছে। আজ যদি বাংলায় মা কালীর মন্দির ভাঙা হত, তাহলে আপনারা কী করতেন? ডান্স বাংলা ডান্স করতেন? আগে আপনারা বলতেন মমতা দুর্গাপুজো, সরস্বতীপুজো করতে দেয় না। আর ইলেকশনের সময় হঠাৎ করে মা দুর্গার কথা মনে পড়ল! আরও পড়ুন : ঘর ওয়াপসি রূপাঞ্জনা মিত্রর, একুশের মঞ্চে তৃণমূলে ফিরে বললেন, “মনে হচ্ছে স্বর্গে রয়েছি”

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...