Tuesday, March 3, 2026

ম্যাঞ্চেস্টারে রেড ডেভিলসদের ডেরায় ভারতীয় ক্রিকেটাররা

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে (Manchester) নামার আগে রেড ডেভিলসদের (Red Devils) ডেরায় ভারতীয় দলের ক্রিকেটাররা। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামবে টিম ইন্ডিয়া (Team India)। সেখানেই নামার আগে ম্যান ইউ (Manchester United) ফুটবলারদের সঙ্গে খোশ মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই বেশ খোশ মেজাজে আড্ডা দিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ঋষভ পন্থরা (Rishabh Pant)। দুি দলের খেলোয়াড়দের মধ্যে হল জার্সি বদলও। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে।

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এই প্রজন্মের ফুটবলারদের  বন্ধুত্ব কিন্তু বেশ নিবিড়। সেই ছবি আমরা বারবার দেখেছি। বিরাট কোহলির সঙ্গে হামেশাই ইংল্যান্ডে দেখা গিয়েছে হ্যারি কেনকে। বিরাটহীন এই ভারতীয় দলও কিন্তু আলাদা নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছে ভারত। তার আগে রেড ডেভিলসদের সঙ্গেই দীর্ঘ সময় কাটালেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ড্রেসিংরুমে ভারতীয় দলের তারকাদের জার্সি সাজানো ছিল। না ক্রিকেট নয়. একেবারে রেড ডেভিলসদের জার্সিতে ছিল বুমরাহ, ঋষভ পন্থদের নাম ছাপানো। গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে শুভমন গিলরা (Shubman Gill) সেই জার্সিই পরলেন। আবার ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে তুললেন হ্যারি ম্যাকগুয়ের, ইওরো, ক্যাসেমিরোরা। এমন ফুটবলারদের থেকেই যেন পরবর্তীর অনুপ্রেরণা পাচ্ছেন শুভমন গিলরা।

শুভমন গিল বলছিলেন, “বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিটদের সঙ্গে কথা বলা, তাদের গল্প শোনাটা সবসময়ই অনুপ্রেরণা যোগায়। আমাদের খেলার ফর্ম্যাট দুটো আলাদা হতে পারে। কিন্তু খেলার সময়ের মানসিক পরিস্থিতি যে সকলেরই একরকম থাকে, তা বলার অপেক্ষা রাখে না”।

ম্যান ইউ (Manchester United) ফুটবলারদের সঙ্গে ফুটবলও খেললেন ভারতীয় দলের ক্রিকেটাররা। না সেটা ফুটবল দিয়ে নয়, টেনিস বলেই রেড ডেভিলস ফুটবলারদের সঙ্গে খোশ মেজাজে ফুটবল খেলছিলেন তারা। এবার ম্যাঞ্চেস্টারের বাইশগজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...