Monday, April 6, 2026

১০টা ব্রিগেডের সমান! নিজের ভিড়ের রেকর্ড নিজেই ভাঙল ২১ জুলাই

Date:

Share post:

প্রত্যেকবারই ভিড়ের নিরিখে নিজের রেকর্ড নিজে ভাঙে ২১ জুলাই। এবারেও অক্ষত রইল সেই ধারা। পাখির চোখে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত শুধু ভক্ত কর্মী অনুরাগীদের ভিড়। আর এবারের একুশ জুলাই ছিল ১০টা ব্রিগেড সমাবেশের সমান। ধর্মতলা চত্বরে নেমেছিল জনসমুদ্র। আর এই জনপ্লাবনে আবেগাপ্লুত তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জননেত্রী বলেন, আজকের ২১ জুলাই ১০টা ব্রিগেডের সমান। আমার সামনে একটা ব্রিগেড, মঞ্চের পেছনে একটা ব্রিগেড। পার্ক স্ট্রিট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মানুষের কালো মাথা। গরম উপেক্ষা করেই মানুষের এই ঢল দেখে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো।

এদিনের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তিনি জানান, ২৪-এর ২১ জুলাইয়ের ভিড় এই বছর ছাপিয়ে গেছে। প্রত্যেকবারেই এই রেকর্ড হয়। প্রতিবারের ভিড় প্রত্যেক বার ছাপিয়ে যায়। এবারেও সেই রীতি বজায় রেখে বাংলা সাক্ষী থাকল আরও এক আবেগের ২১ জুলাইয়ের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...