Saturday, June 27, 2026

তৃণমূলের সোম সমাবেশে বৃষ্টির ভ্রুকুটি! পরিস্থিতি সামাল দিতে তৈরি পুরসভার নিকাশি দফতর

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) একুশে জুলাইয়ের অনুষ্ঠান মানেই বৃষ্টি ভেজা সমাবেশ। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় এটাই আশীর্বাদ স্বরূপ। অন্যান্যবারের মতো এ বছরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। মুষলধারায় বর্ষণে যাতে মহানগরীতে জল জমার আশঙ্কা না তৈরি হয় সে কারণে প্রস্তুত কলকাতা পুরসভার নিকাশি দফতর (Sewage Department of KMC) । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিন ধর্মতলা চত্বরে তৃণমূলের (TMC) মেগা ইভেন্ট উপলক্ষে রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই সেই আভাস মিলেছে।

তাই সমাবেশে যোগ দিতে আসা কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের যাতে কোন সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে সভাস্থল ও তার আশপাশে ১০টি ওয়াটার পকেট চিহ্নিত করা হয়েছে বলে KMC সূত্রে খবর।

পুরসভার নিকাশি বিকাশে বিভাগের কর্মীরা জানিয়েছেন, বৃষ্টি হলে যাতে দ্রুত জল নামানো যায় সেই কথা মাথায় রেখে বি বি গাঙ্গুলি স্ট্রিট, সিআর এভিনিউয়ে সংযোগস্থলে থাকছে গালিপিট এমটিয়ার মেশিন, ব্লো ভ‌্যাক মেশিন। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর গিরিশ পার্ক মোড়, মহম্মদ আলি পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল, কলুটোলা মোড়, ইডেন হাসপাতালে গালিপিট এমটিয়ার, জেড কাম সাকশান মেশিন রাখা হয়েছে। এই মেশিন যোগাযোগ ভবনের কাছে চাঁদনি মেট্রো স্টেশনের বাইরে এবং ভিক্টোরিয়া হাউসের কাছেও থাকছে। শুধু সভাস্থলের কাছেই নয়, পিটিএসের (PTS) কাছেও রাখা হয়েছে জেড কাম সাকশন মেশিন, গালিপিট এমটিয়ার, ব্লো ভ‌্যাক মেশিন, যাতে বৃষ্টি হলে জল নামাতে কোনও সমস্যা না হয়।

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...