Wednesday, March 18, 2026

পাসপোর্ট জাল করে সন্তান নিয়ে দেশ ছেড়েছেন রুশ স্ত্রী! চাঞ্চল্যকর দাবি সুপ্রিম কোর্টে

Date:

Share post:

দিল্লি পুলিশের চোখে ধুলো দিয়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছেন সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়া, সুপ্রিম কোর্টে সোমবার এমনই বিস্ফোরক তথ্য দিলেন কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টি। তাঁর দাবি, বিহার হয়ে নেপাল এবং সেখান থেকে রাশিয়ায় পাড়ি দেন ওই মহিলা। এই সংক্রান্ত আইপি অ্যাড্রেসের সন্ধানও পাওয়া গিয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, “এটি আদালতের কাছে কোনও মূল্যেই গ্রহণযোগ্য নয়।” প্রয়োজনে কূটনৈতিক স্তরে পদক্ষেপ করে রেড কর্নার নোটিস জারির নির্দেশও দিতে পারে আদালত। একই সঙ্গে সাত দিনের মধ্যে কেন্দ্রকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সৈকত বসুর আইনজীবী শুভাশিষ ভৌমিক আদালতে জানান, এর আগেও ভিক্টোরিয়া নকল পাসপোর্ট তৈরি করেছিলেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তাঁদের দাবি, চার বছরের শিশুটির নামেই ইতিমধ্যে দুটি পাসপোর্ট আদালতে জমা রয়েছে। তৃতীয়বারেও নকল পাসপোর্ট তৈরি করে রাশিয়া পাড়ি দিয়েছেন ভিক্টোরিয়া।

জবাবে কেন্দ্রীয় আইনজীবী জানান, বিষয়টি তদন্তাধীন। যদি প্রমাণিত হয় যে রুশ মহিলা সত্যিই পলায়ন করেছেন, তবে তাঁকে আইনের মুখোমুখি করতে যথোপযুক্ত কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ২৮ জুলাই। আদালতের নজরে এখন এই চাঞ্চল্যকর পলায়নের সত্যতা এবং এর বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনি পদক্ষেপ।

আরও পড়ুন- উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকড়ের! কেন এই সিদ্ধান্ত?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...