Tuesday, March 17, 2026

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, বহাল থাকবে ২০২৫ সালের বিধি

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০২৫ সালের নিয়োগ সংক্রান্ত নতুন বিধিকে চ্যালেঞ্জ করে করা মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) বড় জয় রাজ্যের। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ, এসএসসির নতুন বিধি মেনেই নিয়োগ পরীক্ষা হবে।

গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসির নতুন নিয়োগ বিধিকে বৈধতা দিয়েছিল। এরপরই বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সোমবার সেই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয়, তারা মামলাটি গ্রহণ করছে না। বিচারপতি সঞ্জয় কুমার বলেন,“যাঁরা অযোগ্য ছিলেন, তাঁরা বাদ পড়ে গিয়েছেন। এখন যাঁরা রয়ে গেছেন, তাঁরা তো যোগ্য। তাঁদের অতিরিক্ত সুযোগ দেওয়া হলে ক্ষতি কী? তাঁদের পড়ানোর অভিজ্ঞতাও রয়েছে।”

আদালতে আবেদনকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন মামলাটি প্রত্যাহারের অনুমতি চান কিন্তু, তাতেও সাড়া মেলেনি। আদালত কড়া ভাষায় জানায়, “সর্বোচ্চ আদালত ভাগ্য পরীক্ষার জায়গা হতে পারে না। এতক্ষণ শুনানির পর আমরা প্রত‍্যাহারের অনুমতি দিতে পারি না। কোথাও একটা গিয়ে এটা থামা দরকার।” সুপ্রিম কোর্টের এই রায়ের পর এসএসসি নিয়োগ প্রক্রিয়ার উপর আর কোনও আইনি জটিলতা থাকল না। ২০২৫ সালের নতুন বিধিকে মেনে নিয়েই হবে নিয়োগ পরীক্ষা। আরও পড়ুন : শহিদ দিবসের মিছিলে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের হাওড়া জেলার নেতৃত্বরা

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...