Thursday, June 25, 2026

ঘুরতে এসে স্ত্রীকে খুন! স্বামীকে জিজ্ঞাসাবাদের পর অবাক পুলিশ

Date:

Share post:

ফের নিউটাউনে (Newtown) খুনের ঘটনা। গৌরাঙ্গ নগর সাহা মার্কেটের কাছে গেস্ট হাউসের একটি ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে, ১০০ ডায়ালে ফোন করে এক ব্যক্তি নিউটাউনে (Newtown) খুনের ঘটনা জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন ও ইকোপার্ক থানার (Eco Park Police Station) পুলিশ। সঙ্গে ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরাও। তদন্তে নেমে অভিযুক্ত স্বামীর মোবাইল নম্বর ট্র্যাক করা হয়। পালানোর আগেই নিউটাউন এলাকা থেকে মৃতার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী জানান, পরকীয়ার সন্দেহ থেকে স্ত্রীর সঙ্গে গেস্ট হাউজে তুমুল অশান্তি হয়। তারপরই অভিযুক্ত তাঁকে শ্বাসরোধ করে খুন করে বলে স্বীকার করেছে।

সোমবার ইকোপার্কে ঘুরতে এসেছিলেন ওই দম্পতি। তারপরেই কী এমন ঘটল স্বামী খুন করল স্ত্রীকে? ধোঁয়াশা থাকছেই। তদন্ত করছে পুলিশ। মৃতার নাম ইতিকা মণ্ডল, স্বামী অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...