Wednesday, April 8, 2026

ICICI কেলেঙ্কারি: ৬৪ কোটি ঘুষ কাণ্ডে আদালতে দোষী সাব্যস্ত চন্দা কোচর

Date:

Share post:

প্রাক্তন আইসিআইসিআই (ICICI) ব্যাংক সিইও চন্দা কোচরকে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত করলো আদালত (বিশেষ ট্রাইবুন্যাল)। আদালত জানিয়েছে, ভিডিয়োকন গ্রুপকে ৩০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করার বিনিময়ে তাঁর স্বামী দীপক কোচরের মালিকানাধীন সংস্থার মাধ্যমে ৬৪ কোটি টাকার ঘুষ গ্রহণ করেছেন চন্দা।

২০১০ সালে আইসিআইসিআই ব্যাঙ্ক ভিডিয়োকন গ্রুপকে ৩০০ কোটি টাকা ঋণ দেয়। অভিযোগ, ওই ঋণ মঞ্জুরের ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিয়োকনের একটি সহযোগী সংস্থা সেই টাকা স্থানান্তর করে চন্দার স্বামী দীপক কোচরের নিয়ন্ত্রিত এনইউ পাওয়ার অ্যান্ড রিনিউয়েবলস নামক সংস্থায়। এই আর্থিক লেনদেনকে তদন্তকারী সংস্থাগুলি ‘ঘুষ’ হিসেবে ব্যাখ্যা করেছে।

আদালত জানায়, চন্দা কোচরের ভূমিকা একটি কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিক হিসেবে গুরুতরভাবে দায়িত্বজ্ঞানহীন ছিল। ব্যাঙ্কিং নীতিকে অমান্য করে তিনি নিজেই এমন একটি ঋণ অনুমোদনে নেতৃত্ব দিয়েছিলেন, যার প্রত্যক্ষ সুবিধাভোগী ছিলেন তাঁর স্বামী। ঘটনার তদন্তে নামে সিবিআই (CBI) ইডি (ED)২০১৯ সালে এফআইআর দায়ের হয়। ২০২২ সালে কোচর দম্পতিকে গ্রেফতারও করে সিবিআই, যদিও পরে বম্বে হাই কোর্ট তাঁদের গ্রেফতারি প্রক্রিয়াকেআইনবহির্ভূত‘ বলে আখ্যা দেয়। ইডি ইতিমধ্যেই দীপক কোচরের সংস্থার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

সম্প্রতি প্রকাশিত একটি ট্রাইব্যুনাল রিপোর্টে দাবি করা হয়, এই ঘুষ লেনদেন পুরোপুরি পরিকল্পিত ছিল এবং এতে ভিডিয়োকনের তৎকালীন কর্ণধার বেণুগোপাল ধুত-এরও সক্রিয় ভূমিকা ছিল। মামলার শুনানিতে বলা হয়, সংস্থাগুলোর মাধ্যমে ঘুরিয়ে টাকা স্থানান্তর করা হয়েছিল যাতে সরাসরি যোগসূত্র ধরা না পড়ে। চন্দা কোচর এখনও এই অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করছেন। তাঁর আইনজীবীর বক্তব্য, “চন্দা কোচর কখনও কোনও ব্যক্তিগত লাভের কথা মাথায় রেখে ব্যাঙ্কের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। এই রায়কে চ্যালেঞ্জ জানানো হবে।” সিবিআইইডি’র তরফে জানানো হয়েছে, দ্রুত চার্জশিট পেশ করে মূল বিচার প্রক্রিয়া শুরু করা হবে। আরও পড়ুন :  বিরাটদের উপার্জনের অঙ্ক ফাঁস করলেন শাস্ত্রী

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...