Wednesday, April 8, 2026

মিথ্যে বলছেন কেন?” আর জি কর দুর্নীতি মামলায় সিবিআইকে ভর্ৎসনা বিচারকের

Date:

Share post:

আরজিকর (R G KAR) মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় মঙ্গলবার থেকে শুরু হল বিচারপ্রক্রিয়া। শুরুতেই আদালতের চরম ভর্ৎসনার মুখে সিবিআই। এদিন, আলিপুরের সিবিআই (Alipore special CBI Court) বিশেষ আদালতে মূল অভিযোগপত্র সঙ্গে না আনায় বিচারকের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জানা গিয়েছে, এই মামলার প্রথম সাক্ষী দেবল ঘোষ যখন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন তখনই, বিচারক সিবিআই-কে আসল অভিযোগপত্র পেশ করতে বলেন। তবে, সিবিআইয়ের (CBI) পক্ষ থেকে জানানো হয়, দেবল ঘোষ যে অভিযোগপত্র টালা থানায় জমা দিয়েছিলেন, তা এই মুহূর্তে তাঁদের কাছে নেই। সিবিআইয়ের এই বক্তব্যেই ক্ষুব্ধ হন বিচারক। তিনি সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে সরাসরি প্রশ্ন করেন, “সম্পূর্ণ নথি ছাড়া আদালতে এলেন কেন?” এরপর তদন্তকারী অফিসার জানান, রেকর্ড অন্য কোনও কোর্টে থাকতে পারে, তাই সময় চাওয়া হয় তাঁদের তরফে। তাতে আরও ক্ষিপ্ত হয়ে বিচারকের প্রশ্ন,“মিথ্যে বলছেন কেন?” বিচারকের মন্তব্য, কাস্টডিয়াল ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। তাই এই ধরনের গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিচারক আরও বলেন, তদন্তকারী অফিসাররা যদি আবার এমন গাফিলতি করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, আসল অভিযোগপত্র ছাড়া বিচারপ্রক্রিয়া কীভাবে শুরু হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরাও। গোটা ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। বিচারক তদন্তকারী অফিসারকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, ভবিষ্যতে যেন এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা আর না ঘটে। প্রসঙ্গত, ১৪ জুলাই এই মামলায় চার্জ গঠন হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ আরও চারজন।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...