Friday, June 26, 2026

ওষুধে বিপত্তি! খড়গপুর আইআইটি-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

Date:

Share post:

শ্বাসরোধ হয়ে মৃত্যু হল খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT) এক পড়ুয়ার। ওষুধ খেতে গিয়ে বিপত্তি হয় বলে দাবি কর্তৃপক্ষের। অপ্রীতিকর এই ঘটনায় ফের একবার শিরোনামে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি এক পড়ুয়ারা আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে এবার নিছকই দুর্ঘটনা বলে দাবি কর্তৃপক্ষের।

মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ পাওয়ার খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT) ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (second year) পড়ুয়া। সম্প্রতি সে জ্বর-সর্দি-কাশির সমস্যায় ভুগছিল। চিকিৎসকের পরামর্শে ওষুধও চলছিল। সোমবার রাতে খাওয়ার পরে ওষুধ খেতে গিয়ে সেই ওষুধ তার গলায় আটকে যায় বলে দাবি পড়ুয়া ও আইআইটি কর্তৃপক্ষের।

আরও পড়ুন: আবার সেই ওড়িশা! হকি প্রশিক্ষণের নামে নাবালিকাকে গণধর্ষণ চার কোচের

পরিস্থিতি সংকটজনক হওয়ায় দ্রুত চন্দ্রদীপকে নিয়ে যাওয়া হয় খড়গপুর বি সি রায় হাসপাতালে। সিপিআর দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। তার মৃত্যুর পরই খবর দেওয়া হয় পরিবারকে। যদিও গত ১৮ জুলাই মেকানিক্যাল বিভাগের এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনার এক সপ্তাহের মধ্যে আরেক মৃত্যুতে উঠেছে প্রশ্নও। যদিও পশ্চিম মেদিনীপুর পুলিশের দাবি এটি নিছকই দুর্ঘটনা (accident)। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...