Friday, June 26, 2026

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ: অস্বস্তিকর গরম কেটে গিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

গোটা বর্ষাকাল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এ বছর যথেষ্ট ভালো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও এবার নিম্নচাপের (depression) কারণে গোটা রাজ্যেই ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর।

শনিবার ভারী বৃষ্টির পর রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হয়নি। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মূলত আর্দ্রতা (humidity) জনিত সমস্যায় অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গ জুড়ে। তবে ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ (depression) ঘনীভূত হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার উপকূলবর্তী এলাকা ও দুই চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ওষুধে বিপত্তি! খড়গপুর আইআইটি-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

তবে এবার জোড়া ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে বৃহস্পতিবার থেকে বাড়বে সমুদ্রের জলস্তরও। উত্তরের রাজ্যগুলিতে যেভাবে বৃষ্টি হচ্ছে বুধবার থেকে তার পরিবর্তন হতে পারে। তরাই ডুয়ার্স এলাকায় বৃষ্টির খরা কাটার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...