Sunday, March 22, 2026

ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে বিজেপি-শাসিত রাজ্য, বরাদ্দ বঞ্চনায় বাংলা

Date:

Share post:

ভুয়ো জব কার্ড বাতিলের পরিসংখ্যানে বিজেপি-শাসিত রাজ্যগুলি অনেকটাই এগিয়ে। কিন্তু বরাদ্দ বন্ধ রাখা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গেই। কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্য থেকেই উঠে এসেছে এই চিত্র।

তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে সংসদে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী যে তালিকা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, গত এক বছরে বাংলায় বাতিল হয়েছে মাত্র দুটি জব কার্ড। অথচ উত্তরপ্রদেশে এই সংখ্যা ৩৪২১, অসমে ৭৩৪১, ছত্তিশগড়ে ৬৮৮৮, ওড়িশায় ৭৫৬৬। তৃণমূলের বক্তব্য, এসব রাজ্যে কেন্দ্র বরাদ্দ চালিয়ে গেলেও বাংলার ক্ষেত্রে তা বন্ধ রাখা হয়েছে, যা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।

এই প্রেক্ষিতে কেন্দ্রের সমালোচনা করেন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর মতে, তথ্যই প্রমাণ করছে, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অনিয়ম বেশি হলেও কেন্দ্রীয় অর্থসাহায্য সেখানে অব্যাহত। আর বাংলা তুলনামূলকভাবে বেশি স্বচ্ছ হলেও বরাদ্দ বন্ধ রয়েছে। একশো দিনের কাজের টাকা না মেলায় রাজ্যের গরিব মানুষেরা বিপাকে পড়েছেন। যাঁরা আগে কাজ করেছেন, তাঁদের প্রাপ্য মেটাতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। আদালতও বলেছে, বকেয়া টাকা দিতে হবে।

এই পরিস্থিতি নিয়ে তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ও মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর কাছে। উত্তরে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায় খতিয়ে দেখা হচ্ছে। তবে তৃণমূলের দাবি, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এটি এক ধরনের প্রতিহিংসা এবং বাংলার প্রতি উদ্দেশ্যপ্রণোদিত অবিচার। তালিকা ও পরিসংখ্যান মিলিয়ে পরিষ্কার, কেন্দ্রীয় বরাদ্দের ক্ষেত্রে রাজনীতিক উদ্দেশ্য বড় ভূমিকা নিচ্ছে।

আরও পড়ুন- বই মুক্ত চিন্তার উন্মেষ ঘটায়: কলেজ স্ট্রিটে ‘বইয়ের হাট’ উদ্বোধনে মত সুজন-সূর্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...