Saturday, June 13, 2026

বই মুক্ত চিন্তার উন্মেষ ঘটায়: কলেজ স্ট্রিটে ‘বইয়ের হাট’ উদ্বোধনে মত সুজন-সূর্যের

Date:

Share post:

বাঙালি তথা বাংলা ভাষায় কথা বললেই যখন ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়াকে হচ্ছে বলে যখন রাজ্যের শাসকদল কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে চড়াচ্ছে ঠিক তখনই তাৎপর্যপূর্ণ ভাবে বাংলা বইকে হাতিয়ার করে আওয়াজ তুলছে বামেরা। রাজ্যের মানুষকে বাংলা ভাষার ঐতিহ্য ফের মনে করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সারা বছর বইয়ের চর্চার পথে সিপিআইএম। মঙ্গলবার, ন্যাশনাল বুক এজেন্সি তরফ থেকে শুরু হল ‘বইয়ের হাট’। যেখানে বাংলা ভাষার বিভিন্ন ধরণের দুষ্প্রাপ্য বইয়ের সম্ভার যা পাওয়া যাবে ৫০% কম দামে। এদিন কলেজ স্ট্রিটে ন্যাশনাল বুক এজেন্সির এই বইয়ের হাটের উদ্বোধন করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্র। ২২জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত কলেজ স্ট্রিট, বিধাননগর ও দুর্গাপুরের কাউন্টারে চলবে এই বইয়ের হাট।

এদিন এনবিএ-র কলেজ স্ট্রিটের কাউন্টার থেকে উদ্বোধনের পরে সুজন চক্রবর্তী বলেন, মানুষের বোধ তৈরি করার পাশাপাশি নানা কার্যক্রমের উৎস বই। সমাজের উন্নতির জন্য বই নিয়ে আমাদের সকলের কাছে পৌঁছতে হবে। শুধু তাই নয় এই অবস্থায় দুষ্প্রাপ্য, মতাদর্শগত, অনুবাদ, সাহিত্য ও দর্শন বিভিন্ন বিষয়ের বইকে জ্ঞানচর্চার হাতিয়ার হিসেবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব।

বামনেতা সূর্যকান্ত মিশ্র তিনি বলেন, আর পাঁচটা বই প্রকাশনা ও ন্যাশনাল বুক এজেন্সি এক নয়। আজের দিনে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনে বই পড়া যায়। তবে বই কেনা আর বই পড়ার বিষয় আলাদা। বই মানুষের চিন্তার উন্মেষ ঘটায়। তাই বই পড়া আর বই পড়ানোর পরামর্শও দেন তিনি। জোর দেন বই উপহার দেওয়ার উপর।

আরও পড়ুন- নির্বাচনী দফতরকে ‘স্বতন্ত্র’ করার নির্দেশ কমিশনের, রাজ্যকে চিঠি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...