Wednesday, March 18, 2026

বেলেঘাটায় বিজেপি কর্মী খুনের মামলায় জামিন চেয়ে হাইকোর্টে দুই পুলিশ আধিকারিক

Date:

Share post:

বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন নারকেলডাঙ্গা থানার দুই পুলিশ আধিকারিক। অভিযোগ, ঘটনার তদন্তে গাফিলতি ও ভূমিকার জন্য এই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গৃহীত হয়েছে। এদিন মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, যদিও এটি একটি জামিন মামলা, তবুও নিহতের পরিবারের বক্তব্যকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। বিচারপতি শুভ্রা ঘোষের মতে, জামিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত মামলার একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর উত্তর কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার নিহত হন। তাঁর পরিবারের অভিযোগ ছিল, তাঁর উপর হামলা হয়। নিহতের পরিবার এবং বিজেপির তরফে দাবি করা হয়, পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্তে গাফিলতি করেছে এবং দোষীদের বাঁচানোর চেষ্টা করেছে। সিবিআই তদন্তের দাবিও ওঠে। যার পর উচ্চ আদালতের নির্দেশে এই মামলার তদন্তের দায়ভার সিবিআইকে দেওয়া হয়।

এরপর, এই মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত নারকেলডাঙ্গা থানার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রাথমিক পর্যায়ে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়। সেই অভিযুক্ত পুলিশ আধিকারিকরা জামিনের আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন – অসংবিধানিক-বেআইনি: বাংলায় বিষয়ে ডবলইঞ্জিন সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...