Sunday, April 5, 2026

সাতসকালে কাকদ্বীপে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ২ 

Date:

Share post:

বুধের সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভয়াবহ পথ দুর্ঘটনা (Kakdwip Accident)।সকাল সাড়ে ৭টা নাগাদ বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুই গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

স্থানীয়রা জানিয়েছেন এদিন সকালে কাকদ্বীপে হারউড পয়েন্ট কোস্টাল থানার কাশীনগরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে ব্যস্ত সময় ভোগান্তির মুখে পড়তে হয় অনেককেই। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...