Friday, June 12, 2026

উইফার টর্নেডোর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, গুমোট কেটে বৃহস্পতি থেকেই ভারী বৃষ্টি বাংলায়! 

Date:

Share post:

মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপের জোড়া ফলা কাটিয়ে বর্ষার (Monsoon) মরশুমে অস্বস্তিকর গুমোট গরম দক্ষিণবঙ্গে। তবে চলতি সপ্তাহে ফের বৃষ্টির ইনিংস শুরু হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। চিন এবং ভিয়েতনামের ভয়াবহ ঝড় উইফার (Wipha Tornedo) কারণে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাব সরাসরি পড়বে বাংলায় আর সেটা আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে।

বুধবার সকাল থেকে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে বাড়ি থেকে বেরোতেই একেবারে গলদঘর্ম অবস্থা। যদিও বিকেলের পর পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতি ও শুক্রবার নিম্নচাপের জেরে ভাসবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে নিম্নচাপের প্রভাব পড়ার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা উপরের পাঁচ জেলায়।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...