Saturday, May 23, 2026

উত্তপ্ত মণিপুর, নোনি জেলায় গোষ্ঠী সংঘর্ষে মৃত ৫ বিচ্ছিন্নতাবাদী

Date:

Share post:

উত্তর পূর্বের রাজ্যে ফের গোষ্ঠী সংঘর্ষ। মণিপুরের নোনি জেলায় কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল ৫ বিচ্ছিন্নতাবাদীর। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার জেলা সদর দফতর নুংবা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দেইভেংজাং গ্রামের জঙ্গলে গুলির লড়াই চলে। মৃত ৫ যুবক চিন কুকি মিজো আর্মির (CKMA) সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

কুকি ন্যাশনাল আর্মি থেকে বিচ্ছিন্ন হয়ে ২ বছর আগে তৈরি করা হয়েছিল এই CKMA। প্রাথমিকভাবে অনুমান, ভারত মায়ানমার সীমান্তের আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই সংঘর্ষ। মৃতদের নাম, অ্যালেক্স, সেইবোই, পংবা, রিঙ্গো এবং র‍্যাম্বো। যেখানে গুলির লড়াই চলেছে সেটি মূল রাস্তা থেকে অনেকটা বিচ্ছিন্ন বলে জানিয়েছে পুলিশ। ঠিকমতো মোবাইল টাওয়ার না থাকায় খবর আসতে দেরি হয় বলে দাবি পুলিশের ঊর্ধ্বতন কর্তার। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...