Thursday, June 25, 2026

ইংল্যান্ডের মাটিতে গাভাসকরের রেকর্ড ছুঁলেন কেএল রাহুল

Date:

Share post:

ইংল্যান্ডের মাটিতে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) রেকর্ড ছুঁলেন কেএল রাহুল (KL Rahul)। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডে মাটিতে টেস্টে ১০০০ রানের মাইলস্টোন ছুঁলেন কেএল রাহুল (KL Rahul)। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নেমেছে ভারত। সেখানেই শুরুটা বেশ ভালোভাবেই করেছে টিম ইন্ডিয়া। যদিও চার রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে কেএল রাহুলের। কিন্তু নজির গড়ে ফেলেছেন তিনি।

ম্যাঞ্চেস্টারে ভাগ্য বদলাতে নেমেছে ভারতীয় দল। পরিসংখ্যান বদলের লক্ষ্য নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিল টিম ইন্ডিয়ার দুই ওপেনার কেএল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে আফসোসটা একটাই। ওপেনিং পার্টনারশিপটা সেঞ্চুরি পার্টনারশিপ করতে পারলেন না এই দুই তারকা। মধ্যাহ্নভোজের পরই সাজঘরে ফিরতে হয় কেএল রাহুলকে। কেএল রাহুল আউট হতেই ভেঙে যায় ৯৪ রানের পার্টনারশিপ।

৪৬ রান করেই সাজঘরে ফিরতে হয় কেএল রাহুলকে। সেইসঙ্গেই গড়েছেন এই বিশেষ নজির। এতদিন একমাত্র সুনীল গাভাসকরই ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১০০০ রান করার রেকর্ড করেছিলেন। এদিন কেএল রাহুল সেই রেকর্ডটাই ছুঁলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল। ম্যাঞ্চেস্টারেও শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন তিনি। যদিও মাত্র চার রানের জন্যই হাতছাড়া হয়েছে অর্ধশতরান। তাঁর ৪৬ রানের ইনিংসটা সাজানো রয়েছে ৪টি বাউন্ডারি দিয়ে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...