Monday, March 16, 2026

কাউকে গ্রেফতার করা হয়নি, বাংলার পরিযায়ী শ্রমিক আটক মামলায় দাবি ওড়িশার এজির

Date:

Share post:

“বাংলার কাউকে গ্রেফতার করা হয়নি”। ওড়িশায় (Odisha) পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক করা নিয়ে দায়ের হওয়া মামলায় এমনই দাবি করলেন ওড়িশার এডভোকেট জেনারেল পীতাম্বর আচার্য। বুধবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) এই মামলার শুনানিতে ওড়িশার এজি পীতাম্বর আচার্য (Pitamber Achariya) জানান, “বাংলার কোনও শ্রমিককে গ্রেফতার করা হয়নি। তারা ভারতের নাগরিক কি না, তা যাচাই করতেই তাঁদের সন্দেহবশে আটক করা হয়েছিল।” তবে, ওড়িশার অ্যাডভোকেট জেনারেলের ইহানো মৌখিক ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আদালত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Tapobrata Chakrabarti) এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ, “আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে ওড়িশা সরকারকে। মামলার পরবর্তী শুনানি ২৮ আগস্ট।

বুধবার এই মামলার শুনানিতে ওড়িশার এজি দাবি করেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, কাউকে গ্রেফতার করা হয়নি।” তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করার জন্য বৈদেশিক আইন মেনে তথ্য যাচাই করা হয়েছে। একইসঙ্গে, রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “বাঙালিরা আমাদের ভাই, প্রতিবেশী। আমরা কোনও বিদ্বেষ পোষণ করি না। ওড়িশায় বহু বাঙালি থাকেন। এমনকি, ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতিও বাংলার।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই ওড়িশার বিভিন্ন অংশে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম-সহ বিভিন্ন জেলার শ্রমিকদের আটক করা হয়। পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্বেগ বাড়ে। পরে রাজ্যের তরফে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি লেখেন মুখ্যসচিব মনোজ পন্থ। টানাপড়েনের মধ্যে কিছু শ্রমিক ফিরে এলেও, সকলেই ফিরেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আটক পরিযায়ী শ্রমিকদের পরিবারের পক্ষ থেকেই মামলা দায়ের হয়।

এর আগে এই মামলার শুনানিতে উচ্চ আদালত জানতে চেয়েছিল, কিসের ভিত্তিতে শ্রমিকদের আটক করা হয়েছে? কোনও এফআইআর হয়েছে কি? বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন? তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এইসব প্রশ্নের উত্তর সহ বিস্তারিত হলফনামা চেয়েছে ডিভিশন ব্যাংক। ২৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন এই সমস্ত প্রশ্নের উত্তর হলফনামার আকারে ওড়িশা সরকারকে জমা দিতে হবে আদালতে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...