Friday, June 26, 2026

গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে ATM টাকা লুঠ শিলিগুড়িতে 

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সিসিক্যামেরায় স্প্রে করে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ শিলিগুড়ির (Siliguri ATM robbery) আশিঘড় ফাঁড়ির লোকনাথ বাজার এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এই অপারেশন চালায় দুষ্কৃতীরা। সকাল হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গ্যাস কাটার দিয়ে অটোমেটেড টেলার মেশিন (ATM )কেটে টাকা লুঠ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

সূত্র মারফত জানা গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএমে আনুমানিক ১৪ লক্ষ টাকা ছিল। যদিও এই ব্যাপারে ব্যাংকের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। গভীর রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে অপারেশন চালায় দুষ্কৃতীরা। সকলের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল বলে এটিএমের বাইরের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। গ্যাস কাটার ব্যবহার করার ফলে আগুন লেগে বেশ কিছু টাকা পুড়ে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দুষ্কৃতীরা যে গাড়ি ব্যবহার করেছিল, সেটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...