Wednesday, June 24, 2026

স্বামীকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! কলকাতায় ধৃত অসমে কর্মরত সেনাকর্মী

Date:

Share post:

কলকাতা পুলিশের বড় সাফল্য! জেলে বন্দি স্বামীকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনাকর্মীর (Army Officer)। পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে ওয়াটগঞ্জ এলাকা থেকে বুধবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত সেনাকর্মী মনিবুর রহমান অসমে কর্মরত। পুলিশ (Police) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, গত ৩০ জুন ওই মহিলা এই সেনাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানান তাঁর স্বামী জেলে বন্দি। তাঁকে ছাড়ানোর চেষ্টা করছেন তিনি। এর মধ্যেই এই সেনাকর্মী তাঁর স্বামীকে ছাড়িয়ে আনার মিথ্যে প্রতিশ্রুতি দেন। তিনি সেই ফাঁদে পা দেন। এরপরেই সুযোগ বুঝে এই মনিবুর ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই সঙ্গে মহিলার নগ্ন ছবি স্যোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করে দেওয়ার ভয় দেখান বলেও অভিযোগ। ঘটনার পর  থেকে এই সেনাকর্মী পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে ঘটনার এক মাসের মধ্যেই পুলিশের জালে ধরা পড়েন এই সেনাকর্মী। বুধবার রাতে ওয়াটগঞ্জ এলাকার একটি গেস্ট হাউস থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হলে ৪ অগাস্ট পর্যন্ত পুলিশ (Police) হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আরও খবরমিঠুনের ‘বাংলাভাষী বিরোধী’ মন্তব্যকে ধুয়ে দিল তৃণমূল, কালো টুপি-জোব্বা নিয়ে সরস খোঁচা কুণালের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...