Friday, June 26, 2026

উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর, বিকেলে বিশেষ অনুষ্ঠান রাজ্য সরকারের

Date:

Share post:

২৪ জুলাই দিনটি উত্তম অনুরাগীদের জন্য বড় মন খারাপের। ৪৫ বছর হয়ে গেল চলে গেছেন বাঙালির ম্যাটিনি আইডল, তবু আজও সেই ভুবন ভোলানো হাসি নিয়ে বাংলা ও বাঙালির মনের মণিকোঠায় স্বমহিমায় বিরাজমান উত্তম কুমার (Uttam Kumar)। বৃহস্পতিবার তাঁর প্রয়াণ বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি। উত্তমকুমার বাঙালির স্বপ্নের মহানায়ক – চিরকালীন ভালোবাসা। তাঁর মৃত্যুদিনে আমি আর একবার তাঁকে আমার প্রণাম জানাই।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য শিল্প সংস্কৃতি অনুরাগ কারো অজানা নয়। ২০১১ সালে মুখ্যমন্ত্রী (CM) হিসেবে শপথ নেওয়ার পরের বছর ২০১২ থেকেই বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান পুরস্কার চালু করেছে বাংলার সরকার। মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিশেষ অনুষ্ঠানের কথা উল্লেখও করেছেন। এ বছরেও মহানায়কের মৃত্যুবার্ষিকীতে পশ্চিমবঙ্গ সরকারের (Govt of WB) তথ্য সংস্কৃতি দফতরের তরফে ‘উত্তমকুমার স্মরণে’ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে চারটে থেকে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান জ্ঞাপন করা হবে। উপস্থিত থাকবেন স্বয়ং মমতা। থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম , মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়-সহ (Gaurab Chatterjee ) তাঁর পরিবারের সদস্যেরা। বিশিষ্ট শিল্পী সমন্বয়ে মনোগ্রাহী সংগীতানুষ্ঠানে অংশ নেবেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty), শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi), রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়-সহ বিশিষ্ট শিল্পী ও টলি তারকারা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...