Tuesday, April 7, 2026

মন্দারমনির শ্যুটিং স্পট থেকে রহস্যজনকভাবে উধাও পরিচালক, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণে চাঞ্চল্য!

Date:

Share post:

লাল কাঁকড়ার বিচে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে দুষ্কৃতীদের খপ্পরে পরিচালক শ্রীকান্ত ওরফে প্রিন্স। বৃহস্পতিবার সন্ধে নাগাদ শুটিং চলছিল মন্দারমনির নিকটবর্তী বিচে। আচমকাই থ্রিলার সিনেমার মতো পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করে চম্পট ৪ দুষ্কৃতীর। শুক্রবার সকাল পর্যন্ত পরিচালকের কোনও খোঁজ মেলেনি।

প্রত্যক্ষদর্শী এক স্থানীয় দোকানদার জানিয়েছেন, মন্দারমনিতে বহু মানুষ ঘুরতে আসেন। অনেক সিনেমা সিরিয়ালের শুটিংও হয়। কিন্তু লাল কাঁকড়ার বিচে এমন ঘটনা সত্যিই অবাক করে দেওয়ার মতো। শঙ্কর মণ্ডল নামে জনৈক প্রত্যক্ষদর্শী বলেন, “চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি জনা কয়েক লোক এসে ওই পরিচালককে টেনেহিঁচড়ে গাড়িতে ঢোকানোর চেষ্টা করছে। পরিচালক বারবার ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। দুষ্কৃতীদের দু’জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।” কে বা কারা এই ঘটনা সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিচ সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...