Tuesday, April 7, 2026

এবার দিল্লির বসন্তকুঞ্জে জল-আলো ফেরানোর লড়াই, ফের পাশে তৃণমূল সাংসদরা

Date:

Share post:

আইনি পথে উচ্ছেদ রুখে এবার দিল্লির (Delhi) বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে জল, আলো ফেরানোর লড়াই শুরু। অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূলের (TMC) সাংসদরা। কলোনির বাসিন্দারা কেমন আছেন, জানতে শুক্রবার বসন্তকুঞ্জে পৌঁছে যায় তৃণমূল চার সদস্যের প্রতিনিধিদল। ছিলেন, রাজ্যসভার তিন সাংসদ সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, মৌসম নুর এবং লোকভার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

জয় হিন্দ কলোনির দুদর্শাগ্রস্ত বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে। এখনও পর্যন্ত এই নিরীহ মানুষগুলির ঘরে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি। তৃণমূলের আন্দোলনে আইনি লড়াইয়ে জয় এসেছে। এখন আর কলোনির বাঙালি পরিবারগুলিকে কেউ উৎখাত করতে পারবে না। কোনও কারণ ছাড়াই এই বাঙালি শ্রমিকদের ওপর নানানভাবে হেনস্থা ও অত্যাচার করা হচ্ছে। অথচ তাঁদের সকলেরই বৈধ ভোটার, আধার ও রেশন কার্ড রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ-অভিযানে স্থগিতাদেশ জারি করে। একই সঙ্গে তাঁদের মৌলিক অধিকার ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। এই লড়াইয়ে মাটি কামড়ে তাঁদের পাশে ছিল তৃণমূল (TMC)।

আন্দোলনে মুখ্য ভূমিকা নেওয়া সাংসদ সাগরিকা ঘোষ বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অপমানের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এভাবেই লড়াই করবে তৃণমূল। তৃণমূল দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন। তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়াল।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...