Sunday, March 22, 2026

বাংলা সিপিএমকে উপেক্ষা করে মমতার ভাষা আন্দোলনকে সমর্থন মানিক সরকারের

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যে আক্রান্ত বাংলাভাষী মানুষ। এর বিরোধিতায় গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশের আরেক বাংলাভাষী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar) মমতার এই প্রতিবাদকে সমর্থন জানালেন। রাজনৈতিক মতাদর্শে বিপরীত মেরুতে অবস্থান করলেও এমনকী একুশে জুলাই-এর মঞ্চ থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো যেভাবে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তাকে কার্যত সমর্থন জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাংলা সিপিএমকে উপেক্ষা করে মমতার ভাষা আন্দোলনকে সমর্থন মানিক সরকারের। তাঁর কথায়, বাঙালি তথা বাংলাভাষীদের উপর আক্রমণ BJP-RSS-এর চক্রান্ত।

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালি তথা বাংলাভাষী শ্রমিকদের ওপর উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২১ জুলাই শহিদ স্মরণ মঞ্চ থেকে এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ সিপিএম (CPIM) অবশ্য তাঁর এই আন্দোলনকে কটাক্ষ করেছে। যদিও মুখ বাঁচাতে রাস্তায় নেমে মিছিল করেছে বামেরা। তবে বাংলা ভাষাভাষীদের স্বার্থে তৃণমূল নেত্রীর এই আন্দোলনকে সমর্থন করেনি। তবে সিপিএমের নেতা হয়েও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আলিমুদ্দিন স্ট্রিটের বিরোধিতা নাস্যাৎ করে সমর্থন জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি সাংবাদিকের প্রশ্নের উত্তরে মানিক জানান, বাংলা ভাষার উপর এই আক্রমণ বিজেপি ও আরএসএসের ছক। সারাদেশে বেছে বেছে বাঙালিদের উপর এই আক্রমণের হচ্ছে। আর সেগুলি হচ্ছে বিজেপিশাসিত রাজ্যে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই-এর কথা উল্লেখ করেন তিনি। জানান, বাংলার মুখ্যমন্ত্রী বাংলাভাষী। তিনি তৃণমূলের বাৎসরিক অনুষ্ঠান একুশে জুলাই-এর মঞ্চে এই আক্রমণের বিরোধিতায় নিয়ে সরব হয়েছেন। তিনি আন্দোলনের ডাক দিয়েছেন

শুধু তাই নয়, মানিক সরকারের (Manik Sarkar) অভিযোগ, আরএসএস মুসলিম বিরোধী, নারী বিরোধী, খেটে খাওয়া মানুষের বিরোধী- সেই কারণেই বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। মানিকের মতে, বাংলাভাষীদের উপর এই আক্রমণ আরএসএসের রণকৌশল।

আরও পড়ুন – বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত্যু ১৭ জনের, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...