Friday, February 6, 2026

জগন্নাথ মন্দিরের আকর্ষণে দিঘায় বিদেশিদের ভিড়, অতিথি আপ্যায়ণের প্রশিক্ষণ হোটেল কর্মীদের!

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরেই রাজ্যের পর্যটন শিল্পে উন্নয়নের জোয়ার। দিঘায় জগন্নাথ ধাম (Jagannath Dham Digha) উদ্বোধনের পর থেকেই যে হারে দেশি-বিদেশি পর্যটকের ভিড় বাড়ছে, তাতে বেজায় খুশি ছোট দোকানদার থেকে হোটেল ব্যবসায়ীরা। এবার অতিথি আপ্যায়নের কথা মাথায় রেখে বিদেশি পর্যটকদের সৈকত নগরীতে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে বিশেষ উদ্যোগ পর্যটন দফতরের (The Department of Tourism , WB Govt)। দিঘার হোটেলকর্মীদের ব্যবহার এবং অতিথি আপ্যায়ণের প্রশিক্ষণ দিতে আয়োজিত হল বিশেষ শিবির।

সমুদ্র সুন্দরী দিঘা (Digha) এখন শুধুমাত্র পর্যটনক্ষেত্র নয় পাশাপাশি তীর্থক্ষেত্রও বটে।পরিসংখ্যান বলছে, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে বছরে ৫০ লক্ষ পর্যটক দিঘায় ছুটি কাটাতে যেতেন। কিন্তু মন্দির উদ্বোধনের পরে গত দু’মাসেই ৩০ লক্ষের বেশি পর্যটক সমাগম হয়েছে। রাশিয়া, ইউক্রেন, চিন, নেপাল–সহ নানা দেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দিঘার জগন্নাথ ধাম। যত সময় যাবে পর্যটক এবং অতিথিদের সংখ্যাটা আরও বাড়বে। সেখানে দাঁড়িয়ে যাতে হোটেল কর্মীদের আতিথেয়তায় কারো কোনও সমস্যা না হয় সেদিকে নজর দিতে রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদ ও রাজ্য পর্যটন দফতর গত ১৪ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত চার দিন ধরে চলে প্রশিক্ষণ শিবির। কীভাবে অতিথিদের সঙ্গে কথা বলতে হবে, নিজেদের পরিবেশন করতে হবে বা ভাষাগত সমস্যা এড়িয়ে বিদেশি পর্যটকদের সুবিধা–অসুবিধার দিকে নজর দিতে হবে তা নিয়ে আলোচনা করা হয়। হোটেল কর্মীদের পর্যটকদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন লেবার কমিশনের স্পেশাল সেক্রেটারি সুমিতা মুখোপাধ্যায়, ডেপুটি ওয়েলফেয়ার কমিশনার দেবু কর, লেবার হলিডে হোমের ইনচার্জ সুজয় মণ্ডল। জানা গেছে এবার থেকে বছরে তিনবার দফায় দফায় এই শিবির করা হবে। এর জন্য বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন থেকে প্রশিক্ষকদের নিয়ে আসা হচ্ছে।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...