Saturday, April 4, 2026

‘কিছু যুদ্ধজয় জাতির মননে গেঁথে যায়’, কার্গিল বিজয় দিবসে সেনাকে শ্রদ্ধা অভিষেকের

Date:

Share post:

বরফের আস্তরণে ঢাকা কার্গিলের পাহাড়ি অঞ্চল৷ কনকনে ঠান্ডায় পেটের দায়ে কাজে বেরিয়েছিলেন এক মেষপালক৷ সময়টা ছিল ১৯৯৯ সালের মে মাস।হঠাৎই তাঁর নজরে আসে পাক সেনার সন্দেহজনক গতিবিধি৷ খবর পেয়ে ভারতীয় সেনা (Indian army) সেখানে পৌঁছতেই নির্মমভাবে হত্যা করা হয় তাঁদের। এরপরই একের পর এক হামলার জবাব দেয় ভারতীয় সেনার নর্থ ব্লক (Kargil War)।। অবশেষে ঐতিহাসিক ছাব্বিশ জুলাই। কার্গিল যুদ্ধে জয়ী ভারত। প্রায় ২৬ বছর পর আজও সেই দিনের কথা মনে করলে দেশপ্রেমের ভাবাবেগ ছয়ে যায় প্রত্যেক ভারতীয়কে। কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas) সোশ্যাল মিডিয়ায় যেন সেই কথাই স্মরণ করালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে অভিষেক লেখেন, ‘কিছু বিজয় কেবল যুদ্ধক্ষেত্রেই অর্জিত হয় না, সেগুলো জাতির আত্মায় মননে গেঁথে থাকে। কার্গিল বিজয় দিবসে, আমরা ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই। অতুলনীয় সাহস অটল সংকল্প নিয়ে তাঁরা আমাদের জাতিকে রক্ষা করেছিলেন। আজ, আমরা তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান এবং পরিবারকে স্যালুট জানাই।’ বিশ্বের সবথেকে উঁচু স্থানে হওয়া যুদ্ধগুলির মধ্যে অন্যতম কার্গিল যুদ্ধ। সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই লড়াইয়ে অন্তত ৫৩৭ জন ভারতীয় জওয়ান শহিদ হন। আহত হন প্রায় ১ হাজার ৩৬৩ জন সেনা। আজ দিল্লিতেও কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...