Thursday, June 25, 2026

মহেশতলায় মাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে!

Date:

Share post:

মা-ছেলের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছিল, কিন্তু তার জেরে যে এমন নৃশংস কাণ্ড ঘটাতে পারে পেটের সন্তান, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মহেশতলার বাসিন্দা আশি বছরের বিজলি ঘোষ (Bijali Ghosh)। রাতের অন্ধকারে ঘুমন্ত মায়ের গায়ে আগুন লাগিয়ে পাশের ঘরে নিশ্চিন্তের ঘুম ছেলের! এই ঘটনার জেরে শনিবার সকাল থেকে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ছেলের নাম সঞ্জয় ঘোষ (Sanjay Ghosh), বয়স ৫০ বছর।

স্থানীয়রা জানাচ্ছেন বিজলি দেবীর স্বামী বেশ কিছু বছর আগে মারা যান। ছেলে সঞ্জয় মানসিক ভারসাম্যহীন। এর আগেও একাধিকবার মায়ের উপরে অকথ্য অত্যাচার করেছে বলে অভিযোগ। পুলিশ বারবার সতর্ক করলেও কোনও লাভ হয়নি। বৃষ্টি ভেজা রাতে প্রতিবেশীরা বিজলি দেবীর বাড়ি থেকে ধোঁয়া দেখতে পারেন। সঙ্গে পচা গন্ধও পাচ্ছিলেন।বাড়ির সামনে এসে এলাকাবাসীরা দেখেন দরজা-জানলা বন্ধ। দ্রুত মহেশতলা থানা (Maheshtala Police Station) ও বজবজ ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ওই বাড়িতে পৌঁছে দরজা ভেঙে ঢুকে দেখে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বৃদ্ধার। পাশে ঘুমিয়ে রয়েছে ছেলে। ইতিমধ্যেই বিজলিদেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...