Saturday, April 4, 2026

সংসদে অপারেশন সিন্দুর নিয়ে কী ব্যাখ্যা দেবেন মোদি: খোলসা করলেন CDS

Date:

Share post:

সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় রাজি হয়েছে অবশেষে কেন্দ্রের সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সেই আলোচনায় অংশ নেওয়ার কথা। তার আগে কেন্দ্রের ‘মুখপাত্র’-এর মতো অপারেশন সিন্দুর ব্যাখ্যা সিডিএস অনিল চৌহানের। শুক্রবার দিল্লিতে একটি ডিফেন্স সেমিনার থেকে সেনাবাহিনীকে বার্তা দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান (Anil Chauhan, CDS)।

দিল্লির সুব্রত পার্কে আয়োজিত হয়েছিল ডিফেন্স সেমিনারটি। সেখান থেকে সিডিএস আরও বলেছেন, ‘ভবিষ্যতের সেনাকর্মীদের যুদ্ধকৌশলের পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও শিক্ষাতেও সমান দক্ষ হতে হবে।’ ‘শস্ত্র’ বিদ্যার সঙ্গে ‘শাস্ত্রেও’ (জ্ঞান) পারদর্শী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন, যুদ্ধে কেউ দ্বিতীয় হয় না। সেনাকর্মীদের সবসময় সতর্ক থাকা উচিত। ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা উচিত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam attack) পর অপারেশন সিন্দুররের মাধ্যমে গত ৭ মে প্রত্যাঘাত হানে ভারত। মাটিতে মিশিয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। ইসলামাবাদও পাল্টা হামলা চালায়। তার উপযুক্ত জবাব দেয় ভারত।

আরও পড়ুন: ‘কিছু যুদ্ধজয় জাতির মননে গেঁথে যায়’, কার্গিল বিজয় দিবসে সেনাকে শ্রদ্ধা অভিষেকের

এবারেও সেই প্রমাণ ছাড়াই যে কেন্দ্রের নেতারা সংসদে পহেলগাম হামলা (Pahalgam attack) ও অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে ফাঁকা বুলি দিতে চলেছেন, তার আভাস সিডিএস-এর (Anil Chauhan, CDS) ভাসনে। সেই সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে যে প্রতিরক্ষা দফতর কতটা থরহরি কম্প অবস্থায়, তাও স্পষ্ট সেনার শীর্ষকর্তার কথায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...