Tuesday, June 23, 2026

দুর্গাপুজোর প্রস্তুতি শুরু, ৩১ জুলাই সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

হাতে বাকি মেরেকেটে দুমাস। দুর্গাপুজো (Durga Pujo) নিয়ে কোমর বাঁধছেন পুজো উদ্যোক্তারা। এবার সমন্বয় বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিক, কলকাতা পুরসভা, দমকল, সিইএসসি, পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্তারা। আমন্ত্রিত থাকবেন পুজো কমিটির প্রতিনিধিরাও।

আসন্ন শারদোৎসব ঘিরে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো (Durga Pujo) কমিটিগুলিকে সরকারি অনুদানের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে পরিবেশবান্ধব পুজো, শব্দবিধি, যান চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক দিক নির্দেশও দেওয়া হবে। এই বছরের বৈঠকে বিশেষ নজর দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্দেশ্য, দুর্গাপুজোকে সর্বজনীন উৎসব হিসেবে তুলে ধরা।

উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ, জল, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই বৈঠক বলে জানিয়েছে নবান্ন। পুজো উদ্যোক্তাদের অনেকেই মনে করছেন, বিধানসভা ভোটের আগে এ বছর মুখ্যমন্ত্রী বাড়তি ঘোষণা করতেই পারেন।
আরও খবরসুস্থ থাকতে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ: আয়ুরমিত্রের অনুষ্ঠানে ব্যাখ্যা কুণালের

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...