Thursday, June 25, 2026

নিম্নচাপ সরলেও কমছে না দুর্যোগ, সাগরে ৬০ কিমি বেগে ঝড়!

Date:

Share post:

শনির রোদেলা সকাল বেলা গড়াতেই মেঘ বৃষ্টি চেনা বর্ষার ছবি ফিরিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গেকে। হাওয়া অফিস (Weather Department) যতই বলুক নিম্নচাপ বাংলা থেকে সরে গেছে কিন্তু দুর্যোগ এখনই কাটার কোনও লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড ও ওড়িশার উত্তর ভাগ হয়ে আজ সন্ধ্যায় ছত্তিশগড়ে ঢুকবে। তবে তাতেও বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণের ৫ জেলার।পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও কলকাতার বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ গত ছ’ঘণ্টায় ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলার পর সোমবার খানিকটা বৃষ্টি বিরতি হলেও মঙ্গল থেকে ফের টানা বর্ষণের পূর্বাভাস রয়েছে।হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা এবং দুই ২৪ পরগনায় কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে। অর্থাৎ আগামী সপ্তাহ জুড়ে পুরোটাই প্রবল বর্ষণের কবলে পড়বে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বেশ কিছু জেলার নদীতে জলস্তর বিপদসীমার কাছাকাছি বইছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস পাওয়ার পর সতর্ক প্রশাসন।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...