Thursday, June 11, 2026

দলের মধ্যেই বিভীষণ! দিলীপের ঘরে ক্যামেরা লাগাল কে?

Date:

Share post:

ঘরে মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত। সেই ভিডিও তুলে ফাঁস। ঘর শত্রু বিভীষণ না হলে, সেটা কী করে সম্ভব? প্রশ্ন উঠেছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ঘিরে। শুক্রবার সকাল থেকে স্যোশাল মিডিয়া তোলপাড় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গোপন ভিডিও নিয়ে। কিন্তু প্রশ্ন উঠছে দিলীপের ঘরে ক্যামেরা লাগলো কে? ওই মহিলাকেও কি দিলীপের ভাবমূর্তি নষ্ট করতেই পাঠানো হয়েছিল?

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির। শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপির সঙ্গে এখন যোগ হয়েছে শমীক বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে জোরদার টানাপোড়েন গেরুয়া শিবিরের অন্দরে। কে দিলীপের প্রতিদ্বন্দ্বী? তাহলে কি তিনিই ওই ঘরে ক্যামেরা লাগিয়েছেন?

কে দিলীপের বড় শত্রু? শুভেন্দু অধিকারী না কি সুকান্ত মজুমদার? কারণ শমীকের সঙ্গে তো প্রাক্তন রাজ্য সভাপতির সম্পর্ক ভালো বলেই সবাই জানে।

ওই মহিলাকে কি জেনে শুনেই দিলীপের ঘরে পাঠানো হয়েছিল? নিজের ঘর- মানুষের বসবাসের সবচেয়ে নিরাপদ স্থান। আর সেখানে ঢুকে বেআব্রু করা হল এক বিজেপি নেতাকে। তাহলে বিজেপি অন্দরের লড়াইটা কোন জায়গায় পৌঁছেছে!

ঘরে ঢুকে ক্যামেরা লাগানো হল, সেই ক্যামেরার রেকর্ডিং নিয়ে সেটা স্যোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হল- অথচ দিলীপ জানতে পারলেন না! তাহলে, খুব ঘনিষ্ঠ কেউই এটা করেছেন। সোশাল মিডিয়ায় সেই ভুয়ো-ছবি ভিডিও ছড়াচ্ছে কারা? কে সেই বিভীষণ!

একে একে দলের সব পদ থেকে সরানো হয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। ভোটের মাসখানেক আগে জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে হঠাৎ প্রার্থী করা হয়েছে দুর্গাপুরে। বঙ্গ বিজেপি-র নেতৃত্ব নিয়ে লাগাতার আক্রমণ করেছেন। প্রশ্ন তুলেছেন, কেন কমছে বিজেপি আসন? প্রশ্নের জবাব দিতে না পেরেই কী দিলীপকে হেয় করতে এই ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে! দিলীপের রাজনৈতিক কেরিয়ার শেষ করার চেষ্টাতেই কী ফাঁদ! এখন এই নিয়ে টানাপোড়েন তুঙ্গে।

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...