Saturday, April 4, 2026

সাত শিশুর প্রাণের বিনিময়ে! অবশেষে স্কুলে সেফটি অডিট বাধ্যতামূলক কেন্দ্রের

Date:

Share post:

সরকারি স্কুলের বিল্ডিং ভেঙ্গে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কি টনক নড়ল কেন্দ্রের? এত শিশু মৃত্যু ও তাদের জীবন নিয়ে ছেলেখেলা করার পর এবার দেশের সব স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ঘটিয়ে দেখার কথা মনে হয়েছে বিজেপি শাসিত সরকারের। তাই ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ প্রবাদের মতোই রাজস্থানের স্কুল দুর্ঘটনার (School building collapsed in Rajasthan) পর দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সেফটি অডিটের (Safety Audit) নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তা বিধি মেনে পড়ুয়াদের প্রশিক্ষণ, স্কুল কলেজে বাধ্যতামূলক নিরাপত্তা পর্যালোচনা, কাউন্সিলিং, শিশুদের জন্য সুরক্ষা ব্যবস্থা এবং সুযোগ-সুবিধার নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে (Ministry of Education)। এরপরেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, এতদিন কি মোদি সরকার চোখে ঠুলি পরেছিল? রেল হোক বা স্কুল, মেলা হোক বা ময়দান – একটা করে দুর্ঘটনা ঘটার পর যখন কেন্দ্রের অপদার্থতা প্রকাশ্যে চলে আসবে ঠিক তখনই ড্যামেজ কন্ট্রোলের নামে এই ধরনের পদক্ষেপ করার ঘোষণা করা হয় বলে কটাক্ষ করেছে তারা।

কেন্দ্রের শিক্ষামন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে মূলত চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে সেফটি অডিট করতে হবে। প্রথমত -প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা, দ্বিতীয়ত- পড়ুয়াদের সচেতনতা ও প্রশিক্ষণ, তৃতীয়ত-মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, চতুর্থত – কোন সমস্যা হলে সময়মতো প্রশাসনকে জানানো এবং পঞ্চমত- অভিভাবকের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।গত ২৫ জুলাই রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুলের একটি অংশ ভেঙে পড়ায় সাত শিশু নিহত এবং ২৮ জন আহত হয়। এই বিষয়টি মাথায় রেখে স্কুল ভবনের পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে স্কুলে নিরাপত্তা ব্যবস্থা সঠিক রাখতে জাতীয় নিরাপত্তা অনুসারে স্কুল ও শিশু সম্পর্কিত সব ধরনের সমস্যার জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সুরক্ষা প্রটোকল মেনে পর্যায়ক্রমিক প্রশিক্ষণ অধিবেশন এবং মক ড্রিল পরিচালনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের (এনডিএমএ, ফায়ার সার্ভিস, পুলিশ এবং চিকিৎসা সংস্থা) সঙ্গে সমন্বয় জোরদার করার কথাও বলা হয়েছে।

 

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...