Monday, April 13, 2026

ঋণের দায়ে আত্মঘাতী একই পরিবারের ৪জন, মধ্যপ্রদেশে প্রকাশ্যে কৃষক-দুর্দশা

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলার তিহার গ্রামে ঋণের (debt) ভারে জর্জরিত হয়ে একই পরিবারের ৪ সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন মনোহর লোধি (৪৫), তাঁর মা ফুলরানি (৭০), কন্যা শিবানী (১৮) এবং পুত্র অনিকেত (১৬)। বিষ খাওয়ার ফলে তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

মনোহরের দাদা নন্দরাম লোধি জানান, তিনি একই বাড়ির দোতলায় থাকেন। শুক্রবার রাতে মনোহরের ঘর থেকে বমির শব্দ পেয়ে তিনি ছুটে গিয়ে দেখেন, মনোহর ও পরিবারের তিন সদস্য অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়। চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ফুলরানি ও অনিকেতকে মৃত ঘোষণা করা হয়। পরে শিবানী ও মনোহরেরও মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা কাগজ উদ্ধার করেছে পুলিশ। যদিও পুলিশ এখনই তাকে সুইসাইড নোট বলতে নারাজ। তবে তাতে লেখা ছিল যে, “মামাকে ২.৪৫ লক্ষ টাকা শোধ করা হয়েছে, পিসিকে তিনটি মহিষ দেওয়া হবে এবং জমি ভাইদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।” এই লেখার ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান, ঋণের চাপে আত্মঘাতী হয়েছেন মনোহর ও তাঁর পরিবার। ঘটনাটি ফরেনসিক ও লিগ্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মনোহরের স্ত্রীর সঙ্গে কথা বলছে তদন্তকারীরা।

এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে কৃষক-নির্যাতনের ইস্যু উঠে এসেছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কৃষকদের আর্থিক সুরক্ষার কোনও স্থায়ী ব্যবস্থা নেই। রাজ্যের কৃষক সহায়ক প্রকল্পগুলি কার্যত অচল। ফসল বিমা, ঋণ মুকুব কিংবা আর্থিক ভর্তুকির সুবিধা বহু কৃষকের নাগালের বাইরে। কংগ্রেস মুখপাত্র অরুণ যাদব বলেন, “এই ঘটনার দায় রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের। কৃষকদের পাশে না দাঁড়িয়ে, শুধু ভোটের সময়ই তাঁদের মনে রাখে সরকার।” আরও পড়ুনঃ বিজ্ঞানবিরোধী ট্রাম্প! নাসা থেকে এক ধাক্কায় ছাঁটাই ৪০০০ কর্মী

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...