Monday, March 30, 2026

সংসদে ভাগ্য নির্ধারণ অধরা, সোমে সুপ্রিম কোর্ট শুনবে বিচারপতি ভার্মা অপসারণ মামলা

Date:

Share post:

বিচারপতির পদ থেকে যশবন্ত ভার্মাকে অপসারণ ইস্য়ুতে সংসদে সব দল ঐক্যমত হলেও এখনও সেই প্রস্তাব পাশ হয়নি। এরই মধ্যে শীর্ষ আদালতে (Supreme Court) সোমবার উঠতে চলেছে বিচারপতি ভার্মাকে (Justice Yashwant Varma) সরানোর মামলা। বিচারপতি ভার্মা নিজের বিরুদ্ধে ইন হাউস তদন্তের (in house enquiry) দাবির বিরোধিতা করে যে মামলা দায়ের করেছিলেন সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানি সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এ জি মাসির ডিভিশন বেঞ্চে।

ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে বিচারপতি ভার্মাকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে শাসক বিরোধী উভয় সাংসদরা। লোকসভায় (Loksabha) স্পিকারের কাছে বিজেপি সাংসদদের একাংশ এই দাবি পেশ করেছেন। সেই বিষয়ে সোমবার আলোচনারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্যসভায় (Rajyasabha) বিরোধী ও শাসকদলের সাংসদরা এই দাবি পেশ করেছিলেন চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে। তিনি সেই দাবি আলোচনার জন্য গ্রহণ করেছিলেন। কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে তাঁর পদত্যাগ ফের রাজ্যসভায় নতুন করে আবেদনের পথ তৈরি করেছে।

আরও পড়ুন: পথচারী তরুণীকে তুলে নিয়ে গাড়িতে গণধর্ষণ! মহারাষ্ট্রে ভয়াবহ নারী নিরাপত্তা

এরই মধ্য়ে দেশের সাংবিধানিক ক্ষেত্রে বড় প্রশ্ন তোলা বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashwant Varma) অপসারণ (removal) ইস্যু একটি গুরুত্বপূর্ণ মামলা বলে দাবি করেন আইনজীবী কপিল সিব্বল। তাই মামলার দ্রুত শুনানির আর্জি করা হয়। সেই সঙ্গে উল্লেখ করা হয়, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি যশবন্ত ভার্মার অপসারণের পক্ষে পর্যবেক্ষণে জানিয়েছিলেন। আবেদনের প্রেক্ষিতে সোমবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...