Tuesday, June 9, 2026

পথচারী তরুণীকে তুলে নিয়ে গাড়িতে গণধর্ষণ! মহারাষ্ট্রে ভয়াবহ নারী নিরাপত্তা

Date:

Share post:

একা পথে হাঁটাই যেন সম্মানকে বিকিয়ে দেওয়ার সামিল বিজেপি শাসিত মহারাষ্ট্রে। একের পর এক ধর্ষণ, গণধর্ষণে এমন পরিস্থিতি যে মহিলাদের একা বেরোনো যেন আতঙ্কের হয়ে উঠেছে। এবার পথচারী মহিলাকে গাড়িতে অপহরণ (abduction) করে গাড়ির ভিতরে গণধর্ষণের (gang rape) ঘটনা লোনাওয়ালায় (Lonavala)। এক এক জায়গায় গাড়ি থামিয়ে গণধর্ষণ করে শুনসান রাস্তায় ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। কোনওমতে নিরাপদ স্থানে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী।

লোনাওয়ালা এলাকায় সম্প্রতি এক বছরে বেড়েছে ধর্ষণের ঘটনা, প্রমাণ পরিসংখ্যান। এবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীকে প্রথমে অপহরণের (abduction) অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপরিচিত তিন দুষ্কৃতী গাড়ির ভিতরেই ধর্ষণ (rape) শুরু করে তরুণীকে। শেষে নির্জন রাস্তায় ফেলে রেখে যায় তাকে।

আরও পড়ুন: প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

তরুণী পুলিশের দ্বারস্থ হলে তাঁকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়। লোনাওয়ালা থানার পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV footage) সংগ্রহ করে তদন্ত শুরু করে। এক সন্দেহভাজনকে গ্রেফতার করে লোনাওয়ালা থানার (Lonavala police station) পুলিশ। বাকি দুজনের সন্ধান চলছে বলে জানানো হয়। ঘটনার জেরে আতঙ্কিত তরুণীর মানসিক স্থিতির জন্যও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। তবে ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...