Sunday, April 5, 2026

ভোটারদের নাম যেন বাদ না যায়, BLO প্রশিক্ষণ নিয়ে জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

স্পেশাল ইনটেনসিভ রিভিউ (SIR) তথা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝে গত সপ্তাহে BLO-দের প্রশিক্ষণ দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মুখ্যসচিব মনোজ পন্থের কানেই ওঠেনি। কেন একথা জানানো হল না এই নিয়ে সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করে বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বুথ লেভেল অফিসার তথা বিএলও-দের স্পষ্ট বার্তা দেন, “বিএলও-রা রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং তাঁদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়।” এদিকে জেলাশাসকের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্ষোভ উগরে তিনি বলেন, “ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক সময় দেখছি ডিএমরা অধঃস্তনদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে ১ হাজার লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গিয়েছে। আমি জানতাম না। ডিএমদের উচিত ছিল আমাকে জানানো। সিএসকে জানানো।”

BLO-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমার অনুরোধ যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার। নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করার করবে। যখন ভোটের দিনক্ষণ প্রকাশ হবে, তারপর নির্বাচন কমিশনের দায়িত্ব। মনে রাখবেন আপনারা রাজ্য সরকারি কর্মী। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, চারদিন গেলেন, সে নেই, হয়তো বেড়াতে গিয়েছে। তা বলে তাঁর নাম বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তাঁর অস্তিত্ব আছে কিনা। চারদিকে যাঁরা বাংলা ভাষায় বলছে তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন। এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াতে হবে।”
আরও খবরকেন্দ্রের মুখে ঝামা ঘষে বোলপুর থেকে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Related articles

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...

মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের...

উপচে পড়া ভিড়: বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো থেকে বিপুল জয়ের বার্তা

কখনও নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলেন সমর্থক। কখনও মহিলাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থেকে তৃণমূল নেত্রীকে একবার...