Friday, June 26, 2026

DVC ড্রেজিং না করলে বাঁধের সামনে বাঁধ করব: হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে সরব হয়েছেন। অভিযোগ করেছেন, DVC ড্রেজিং করে না বলে, জল ধারণ ক্ষমতা কমেছে বাঁধগুলির। সোমবার, বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে সরব হন মমতা। বলেন, “এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে।“

এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে রাজ্যে। বর্ষার পাশাপাশি প্রায় প্রতিদিনই নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে। ফলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে।”

 মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০ বছর ধরে ড্রেজিং করেনি DVC। ঠিকমতো ড্রেজিং হলে ৪ লক্ষ কিউসেক জল বেশি ধরা যেত বলে দাবি মুখ্যমন্ত্রীর। ডিভিসি-র জল আটকাতে এবার হুঙ্কার দেন মমতা। বলেন,“যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।”

 জল ছাড়া নিয়ে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে ডিভিসি। চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে জল ছাড়ে ডিভিসি। এমনকী দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মমতা। এবার বাঁধের সামনে বাঁধ তৈরি কথা বললেন তিনি।
আরও খবরবাংলার ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ফেরানো ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাজ-ছাদ দেবে রাজ্য

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...