Friday, June 26, 2026

তৎপর রাজ্য প্রশাসন: হরিয়ানার ডিটেনশন ক্যাম্প থেকে ঘরে ফিরল মালদার ৭ শ্রমিক

Date:

Share post:

একবার, দুবার নয়। বারবার, প্রতিবার প্রমাণিত বাংলার যে মানুষদের অবৈধভাবে আটক করে অত্যাচার করছে বিজেপির ডবল ইঞ্জিন সরকারগুলি, তা বেআইনি। আর সেই সব মিথ্যা ফাঁস হতেই বেআইনিভাবে ডিটেনশন ক্যাম্পে (detention camp) আটকে রাখা বাঙালিদের ছাড়তে বাধ্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি। সেই পথেই এবার ঘরে ফিরলেন হরিয়ানার (Haryana) গুরুগ্রামে (Gurugram) আটক থাকা মালদার Maldah) সাত শ্রমিক।

আধার কার্ড, ভোটার কার্ড দেখানো সত্ত্বেও গুরুগ্রামে বাংলাভাষী সাত শ্রমিককে (migrant labour) আটক করে হরিয়ানা পুলিশ (Haryana police)। মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা শ্রমিকদের পরিবার সূত্রে খবর পেয়েই তৎপর হয় মালদহ জেলা পুলিশ। বাংলার বাসিন্দাদের নথি রাজ্য থেকে পাঠিয়ে চাপ দিতে সাত শ্রমিককে ছাড়তে বাধ্য হয় তারা।

আরও পড়ুন: মানুষের নাম বাদ দিয়ে কুকুরের আবাসিক নথি! বিজেপির তল্পিবাহক কমিশনকে এক হাত অভিষেকের

গোটা ঘটনা নিয়ে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বোলপুরের ভাষা আন্দোলন মঞ্চ থেকে তাদের অত্যাচার নিয়ে সরব হন। সেই সঙ্গে রাজ্য প্রশাসন যেভাবে তৎপরতা নিয়ে সাত শ্রমিককে মুক্ত করেছে, তার প্রশংসা রাজ্যের শাসকদলের। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) জানান, ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও অভিজিৎ দাস, প্রকাশ দাস-সহ সাত শ্রমিককে বেআইনিভাবে আটক করে হরিয়ানার গুরুগ্রামে বিজেপির পুলিশ। তাদের বাংলাদেশি নাগরিক দাবি করে বেআইনিভাবে পুলিশ হেফাজতে রাখা হয়। রাজ্য প্রশাসনের নজরে বিষয়টি আসতেই তারা দ্রুত পদক্ষেপ নেন। প্রশাসনের চাপে পড়ে বিজেপির বাংলা-বিরোধী প্রচার শেষ পর্যন্ত ভেঙে পড়ে। সঠিক নথি তুলে ধরতে মালদহ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...