Tuesday, April 7, 2026

পর পর তৃণমূল কর্মী খুন! পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ মমতা

Date:

Share post:

চলতি মাসে বীরভূমের দুজন তৃণমূল কর্মী খুন। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সোমবার, বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এই বিষয় প্রশাসনের বিরুদ্ধেও উষ্মা প্রকাশ করেন মমতা।

সোমবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, চলতি মাসে বীরভূমের দুজন তৃণমূল কর্মী খুন হওয়ায় তিনি অত্যন্ত ব্যথিত। দলীয়কর্মী খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, থানার আইসি কী করছিল, তাঁদের কাছে কোন খবর ছিলেন না! পুলিশের আরও নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে বলে মত রাজ্যের প্রশাসনিক প্রধানের।

মুখ্যমন্ত্রী বীরভূমের পুলিশ সুপারকে বলেন, বিভিন্ন রকমের খবর কানে আসছে সেগুলি যাচাই করে দেখতে হবে। কোথাও যাতে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠতে তার জন্য পুলিশের টহলদারি বাড়াতে হবে। পুলিশের আরও সারপ্রাইজ ভিজিট বাড়াতে হবে। নতুন নতুন আইসি, বিডিও ওরা এসেছেন তাদেরকে আরও বেশি করে কাজ করাতে হবে।

মুখ্যমন্ত্রীর পরামর্শ, জেলাশাসক পুলিশ সুপারদের প্রকাশ্যে এমন কিছু কথা বলা উচিত নয় যেটায় সামগ্রিক পরিস্থিতি জটিল হয়। নেতাদেরও অসংলগ্ন কথা বলা উচিত নয়। এমন কেউ কেউ রয়েছে যাঁদের বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবন থেকে অভিযোগ আসছে, তাঁরাও তো বাজার থেকে অনেক কিছু করছে, দোষ হচ্ছে শাসকদলের-অভিযোগ মমতার। আরও পড়ুনঃ বার্ষিক আয় মাত্র ৩ টাকা! বিজেপি রাজ্যে ‘দরিদ্রতম কৃষক’, ছাপার ভুল বলে সাফাই প্রশাসন

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...