Saturday, April 4, 2026

মোহনবাগান দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

ঐতিহ্যের মোহনবাগান দিবসের (Mohunbagan Day) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৯ জুলাই, এই দিনটার গুরুত্ব সমগ্র মোহন জনতার কাছে অপরিসীম। সেই ঐতহ্যশালী দিন উপলক্ষ্যেই এবার মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা বার্তা এল মোহনবাগান (Mohunbagan) ক্লাবে। আর তাতেই আপ্লুত মোহনবাগান কর্তা থেকে আপামর মোহনবাগান সমর্থকরা। ২৯ জুলাই উপলক্ষ্যে মোহনবাগান ক্লাব তাঁবু সেজে উঠেছে। মঙ্গলবার বিকেলে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে থাকবে তারকাদের হাট। তার আগেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা এই অনুষ্ঠানের মাত্রা আরও কয়েক গুন বাড়িয়ে দিল।

মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে মোহনবাগান ক্লাব নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবস পালন করছে। এই দিনটি শুধুমাত্র মোহনবাগানের জন্যই ঐতিহাসিক দিন নয়, গোটা ভারতীয় ফুটবলের জন্য এই দিনটা ঐতিহাসিক দিন। ১৯১১ সালের এই দিনই ব্রিটিশ দলকে হারিয়ে প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসাবে ঐতহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এই দিনটা গোটা ভারতের জন্য গর্বের। সমস্ত মোহবাগান পরিবারের প্রতি আমার হার্দিক শুভেচ্ছা রইল”।

২৯ জুলাই ঘিরে মোহনবাগান ক্লাবে থাকে সাজো সাজো রব। এদিনটি সমগ্র মোহনবাগানীরা সেই অমর একাদশকে সম্মান জানিয়েই শুরু করে। এছাড়া গোটা ক্লাব তাঁবুটা এদিন সেজে ওঠে সবুজ-মেরুন আলোয়। এবারের মোহনবাগান দিবসও ব্যতিক্রম নয়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান ঘিরে বসবে চাঁদের হাট। সেখানেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এই অনুষ্ঠানের মাত্রা আরও একটু বাড়িয়ে দিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...