Monday, April 6, 2026

কৃষকদের আর্থিক সুরাহা: ‘কৃষকবন্ধু-নতুন’ প্রকল্পে ২,৬৩০ কোটি টাকার অর্থসাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

খরিফ মরসুমে রাজ্যের কৃষকদের আর্থিক স্বস্তি দিতে ফের বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষকবন্ধু-নতুন’ প্রকল্পের আওতায় রাজ্যের ১ কোটি ৯ লক্ষ কৃষক ও ভাগচাষির অ্যাকাউন্টে সরাসরি মোট ২,৬৩০ কোটি টাকা পাঠানো হচ্ছে।

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেন, “আমি গর্বিত যে ২০১৯ সাল থেকে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কৃষকরাই আমাদের সম্পদ, আমাদের গর্ব।”

প্রসঙ্গত, ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের হাতে পৌঁছে দিয়েছে ২৪ হাজার কোটি টাকারও বেশি অর্থ। যাঁদের এক একরের বেশি জমি রয়েছে, তাঁরা বছরে দু’দফায় ১০ হাজার টাকা করে পাচ্ছেন। যাঁদের জমি এক একরের কম, তাঁরাও অনুপাতিক হারে ন্যূনতম ৪ হাজার টাকা পর্যন্ত অর্থসাহায্য পেয়ে থাকেন। এছাড়াও, কৃষকদের সামাজিক সুরক্ষার কথা ভেবে নেওয়া হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৪৮ হাজার কৃষক পরিবার এই সুবিধার আওতায় এসেছে। এই খাতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ২,৯২০ কোটি টাকা।

কৃষকদের উন্নয়ন ও সুরক্ষার স্বার্থে ভবিষ্যতেও সরকার পাশে থাকবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগকে কৃষিজীবী মহলে স্বাগত জানানো হয়েছে।

আরও পড়ুন – বাঘ দিবসে মাথা ব্যথা বেলাগাম চোরাচালান: অভিযুক্ত ‘পোষা-বাঘ’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...