Thursday, June 25, 2026

বাংলার বকেয়া ৭ হাজার কোটি কোথায়: সংসদে সরব কাকলি

Date:

Share post:

নির্লজ্জ মোদি সরকার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় বরাদ্দের তথ্য পেশ করতে পারলেও বাংলার জন্য একশো দিনের কাজে কোনও বরাদ্দ তালিকাতে দেখাতে পারে না। কারণ বাংলার জন্য যে কোনও বরাদ্দ হয়নি সেটাই তালিকায় ঘুরিয়ে প্রকাশ করেছে নরেন্দ্র মোদির (Narendra Modi) গ্রামোন্নয়ন মন্ত্রক। এবার সংসদে দাঁড়িয়ে বাংলার বকেয়া সেই টাকার দাবি করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)।

লোকসভায় (Loksabha) মোদি সরকারের পঞ্চায়েত মন্ত্রী রাজীব রঞ্জন সিং দাবি করেন, সারা দেশে সমভাবে পরিষেবার বন্টন হয়েছে। সেখানেই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) প্রশ্ন, মন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে কোনও রাজ্যে সঠিকভাবে নির্বাচিত পঞ্চায়েতের বিভিন্ন এলাকার গবীর মানুষ যারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের সঠিকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্র থেকে ৬৪ বার পর্যবেক্ষক দল গিয়ে সঠিক জবাব দিয়েছে। তা সত্ত্বেও সেই পঞ্চায়েতের গবীর মানুষদের প্রায় ৭ হাজার কোটি টাকা কেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিচ্ছে না।

আরও পড়ুন: বাঘ দিবসে মাথা ব্যথা বেলাগাম চোরাচালান: অভিযুক্ত ‘পোষা-বাঘ’

এদিন অবশ্য তৃণমূল সাংসদের প্রশ্নে কোনও জবাব লোকসভায় দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন থেকে গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...