Monday, March 16, 2026

মুম্বইয়ের আশ্রমে রহস্যমৃত্যু হুগলির যুবতীর, শোকস্তব্ধ পরিবার

Date:

Share post:

মুম্বইয়ে (Mumbai) আশ্রমে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটল হুগলির (Hoogly) চুঁচুড়ার এক যুবতীর। মৃতার নাম সঙ্গীতা চক্রবর্তী (২৫)। পেশায় বেসরকারি সংস্থার কর্মী হলেও সঙ্গীতচর্চায় তাঁর বিশেষ আগ্রহ ছিল। এলাকায় একাধিক অনুষ্ঠানেও গান গাইতেন তিনি। আচমকা তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে চুঁচুড়ার কারবালা এলাকায়।

পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে যোগাভ্যাসের উদ্দেশ্যে মুম্বইয়ের (Mumbai) একটি যোগাশ্রমে যান সঙ্গীতা। সেখানেই একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তিনি তলিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সোমবার রাতে সঙ্গীতার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছয়। মঙ্গলবার ভোরেই মেয়ের দেহ আনতে মুম্বই রওনা দেন তাঁর বাবা দিলীপ চক্রবর্তী। সঙ্গীতার মা এখনও মেয়ের মৃত্যুর খবর জানেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, “ওর মাকে কিছুই বলা হয়নি। উনি এখনও ভাবছেন মেয়ে যোগাভ্যাস করতে গিয়েছে।”

স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, “আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা খুব ভালো গান গাইত। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করত। শুনেছি মুম্বই গিয়েছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” জানা গিয়েছে, সঙ্গীতার মুম্বইয়ে কিছু আত্মীয় রয়েছেন। তাঁরাই প্রথম মৃত্যুসংবাদ জানান। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গীতার মৃতদেহ ময়নাতদন্তের পরেই আসল ঘটনা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জানবাজারের পরে মুচিপাড়া-নারকেলডাঙাতেও ভাঙল পুরানো বিপজ্জক বাড়ি

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...