Sunday, June 28, 2026

বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান, ‘চিরসখা’র আবেগে মিশেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা -সুর 

Date:

Share post:

বাঙালির ড্রয়িং রুম জুড়ে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চিত জুটির নাম কমলিনী আর স্বতন্ত্র। তাঁদের স্বর্গীয় প্রেম ভালোবাসার সফরে যেন ‘চিরসখা’ (Chirosakha) হয়ে উঠেছেন দর্শকরা। লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) কলমে তৈরি এই সিরিয়ালের আবেগ অনুরাগ থেকে প্রেম বিরহের দৃশ্যে এবার ধরা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরারোপিত কয়েকটি গান। প্রথমবার বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান ব্যবহার করা হচ্ছে (Mamata Banerjee’s song in Bengali serial)। বাংলা ধারাবাহিকের ইতিহাসে নিঃসন্দেহে এ এক ব্যতিক্রমী এবং ঐতিহাসিক ঘটনা তো বটেই।

ক্লাইম্যাক্স থেকে প্রেম বিরহের দৃশ্যে গানের প্রয়োজন পড়লেই বাজছে মুখ্যমন্ত্রীর গান। ‘কমলিনী’ অপরাজিতা ঘোষ দাস ও ‘নতুন ঠাকুরপো’ সুদীপ মুখোপাধ্যায়ের বন্ধুত্ব থেকে অব্যক্ত প্রেমের অনুভূতিকে যেন যথোপযুক্ত করে তুলছে রাজ্যের প্রশাসনিক প্রধানের লেখা গানগুলি। কিন্তু সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গান বাজানো হচ্ছে, এটা নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত ছিলেন দর্শকরা। বাংলার মুখ্যমন্ত্রী যে সিনেমা সিরিয়াল থেকে শুরু করে খেলা সংস্কৃতির আঙিনায় সবসময় উৎসাহ প্রদান করেন তা সকলের জানা। তবুও দশকে যারা নিশ্চিত হতে পারছিলেন না। অবশেষে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রযোজক-লেখিকা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি গান আমাদের ‘চিরসখা’ সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে। ওঁর তিন চারটি গান ফিরে ফিরে বারবার বাজানো হচ্ছে সিরিয়ালে। সঙ্গে রবীন্দ্রনাথের গান সহ আরও নানা বাংলা গান ব্যবহার করেছি আমরা। কী গান বাজানো হবে তা শুধুমাত্র আমরা একা ঠিক করি না। চ্যানেলও সিদ্ধান্ত নেয়। স্টার জলসা চ্যানেল ও আমাদের যৌথ সিদ্ধান্তে ব্যবহার করা হচ্ছে গানগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গানগুলি ইন্দ্রনীল সেন ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা গেয়েছেন। দর্শকদের ভাল লাগলেই আমরা খুশি।” এখনও পর্যন্ত যে টিআরপি রিপোর্ট উঠে এসেছে তাতে বোঝাই যাচ্ছে ‘চিরসখা’ দশকের বেশ পছন্দ হয়েছে। আর সেখানে মুখ্যমন্ত্রীর গানের ব্যবহার সত্যিই এক ব্যতিক্রমী আর বিশেষ পাওনা।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...