Tuesday, June 9, 2026

ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন কুলদীপ!

Date:

Share post:

পঞ্চম টেস্টে কী হবে ভারতীয় দলের প্রথম একাদশ। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে রয়েছে। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) খেলা ঘিরে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় ভারতীয় দলের প্রথম একাদশে খেলার জন্য উঠে আসছে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) নাম। শোনা যাচ্ছে এই টেস্টে নাকি তাঁকে খেলানোর একটা পরিকল্পনা করেছে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

এখনও পর্যন্ত সিরিজে একটিও টেস্টে খেলেননি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। রিজার্ভ বেঞ্চেই ছিলেন তিনি। তাঁকে নিয়েই চলছিল জোর জল্পনা। শোনা যাচ্ছে ওভাল টেস্টে বুমরার ধোঁয়াশার মাঝেই তাঁকে খেলাতে চলেছে ভারতীয় দল। কারণ টেস্ট জেতার জন্য এই টেস্টে ২০ উইকেট তুলতে চাইছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

তবে চতুর্থ টেস্টের পরই বাকি পেসারদের ফিট হওয়ার কথা শোনা গিয়েছিল। মহম্মদ সিরাজের সঙ্গে এই ম্যাচেই ফিরতে পারেন আকাশদীপ। তিনি নাকি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া বুমরা যদি না খেলেন সেই জায়গায় কে খেলবেন তা নিয়েও একটা আলোচনা চলছে। অর্শদীপ সিং নাকি প্রসিদ্ধ কৃষ্ণা কাকে খেলানো হবে এই নিয়েই এখন জোর জল্পনা। শেষপর্যন্ত ভারতের প্রথম একাদশ কেমন হয় সেটাই দেখার।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...